প্রিন্ট এর তারিখঃ Jul 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 21, 2026 ইং
১৮ ফুট অজগর উদ্ধার করে লাউয়াছড়ায় অবমুক্ত

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয়ে চলে আসা একটি অজগর সাপ উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার মৌলভীবাজার রোডের বন্ধন কমিউনিটি সেন্টারসংলগ্ন সড়কের পাশের ঝোপ থেকে সাপটি উদ্ধার করা হয় ।
স্থানীয়রা জানান, দুপুরে কয়েকজন পথচারী ঝোপের মধ্যে বিশাল আকৃতির একটি অজগর দেখতে পান। পরে বিষয়টি বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হয়। ১৮ ফুট দৈর্ঘ্যর অজগরটি উদ্ধার করেন সংগঠনটির সদস্যরা।
শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেছেন, ‘সাধারণত এ ধরনের অজগর খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে। হাঁস, মুরগিসহ ছোট প্রাণী তাদের প্রধান খাদ্য। বর্ষাকালে পাহাড়ি ছড়া ও জলপ্রবাহের মাধ্যমে কিংবা বিচরণ করতে গিয়ে তারা লোকালয়ে চলে আসতে পারে। এ ছাড়া তীব্র গরমের কারণেও সাপটি লোকালয়ে চলে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়