প্রিন্ট এর তারিখঃ Jul 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 19, 2026 ইং
মধুপুরের আনারস যাবে পাকিস্তান

টাঙ্গাইল প্রতিনিধিঃ এবার টাঙ্গাইলের মধুপুরের আনারস পাকিস্তানে রপ্তানী করা হবে। ইতোমধ্যে আনারসের রাজধানী হিসাবে পরিচিত ওই এলাকা পরিদর্শন করেছেন পাকিস্তানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
শনিবার বিকালে মাঠ পর্যায়ের সার্বিক চিত্র পর্যবেক্ষণ করেন পাকিস্তানের ন্যাশনাল প্ল্যান্ট প্রোটেকশন অর্গানাইজেশন (ঘচচঙ) প্রতিনিধিদলটি । তারা সফরকালে বাংলাদেশের আনারস চাষ ও প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন।
এসময় সফরের অংশ হিসেবে প্রতিনিধি দল স্থানীয় আনারস চাষিদের সঙ্গে মতবিনিময় করেন। তারা রপ্তানিযোগ্য আনারসের মাঠ পর্যায়ের উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন। পাকিস্তানের মধ্যে কৃষিপণ্য বাণিজ্যের নতুন সম্ভাবনা তৈরি হতে পাওে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পরিদর্শনকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃ/স/জয়
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়