প্রিন্ট এর তারিখঃ Jul 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 18, 2026 ইং
জয়পুরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬।
শনিবার সকালে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জেলা প্রশাসন ও বন বিভাগ, জয়পুরহাটের যৌথ আয়োজনে এবং সামাজিক বন বিভাগ, বগুড়ার সহযোগিতায় মেলার উদ্বোধন করা হয়।
জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।
প্রধান অতিথি সবার সাথে একটি গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক আল-মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও পরিবেশপ্রেমীরা উপস্থিত ছিলেন।
মেলায় ২০টি স্টলে ফলদ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন প্রজাতির চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। আগামী ২৭ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
কৃ/স/জয়
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়