প্রিন্ট এর তারিখঃ Jul 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 13, 2026 ইং
মৎস্য গবেষণার মহাপরিচালক হলেন লতিফুর রহমান

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট ময়মনসিংহের মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসাবে নিয়োগ পেয়েছেন ড.মো. লতিফুর রহমান।
১৩ জুলাই ২০২৬ সোমবার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাসরিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে ওই পদায়ন দেয়া হয়।
লতিফুর রহমান এর আগে একই ইন্সটিটিউটের পরিচালক (প্রশাসন ও অর্থ) চলতি দায়িত্বে নিয়োজিত ছিলেন। পুনরাদেশ না দেয়া পর্যন্ত তিনি ওই দায়িত্ব পালন করবেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়