প্রিন্ট এর তারিখঃ Jul 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 11, 2026 ইং
এমপিকে হারিয়ে বিএফএ চেয়ারম্যান মোশাররফ হোসেন

স্টাফ রিপোর্টরঃ সরকার দলীয় এমপিকে বিপুল ভোটে হারিয়ে সার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের (বিএফএ) চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন মোশারফ এন্ড ব্রাদার্স , মোশারফ গ্রুপের চেয়ারম্যান মো: মোশাররফ হোসেন।
তার প্রতিদন্ধি ছিলেন বগুড়া-৭ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মোরশেদ মিল্টন। চেয়ারম্যান পদে মো: মোশাররফ হোসেন পেয়েছেন ১ হাজার ৮৬ ভোট। অন্যদিকে, মোরশেদ মিল্টন পেয়েছেন ৪৩ ভোট।
এছাড়া, পরিচালক (ফাইন্যান্স নির্বাচিত হছেন মো: আলাউদ্দিন চৌধুরী। তিনি ১ হাজার ৮৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি মো: এনামুল হক পেয়েছেন ৯৫ ভোট।
শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে রাজধানীর বকশিবাজার আলিয়া মাদ্রাসার (৩৩/৩ উমেশ দত্ত রোড) কারা কনভেনশন সেন্টারে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের (বিএফএ) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
বিএফএর সেক্রেটারি রিয়াজ আহমেদ জানান, সারাদেশে সংগঠনটির ৪ হাজার ২০০ ভোটার রয়েছে। এর মধ্যে দুই হাজার ৬২ জন ভোটার শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এছাড়া সংগঠনের ৩৩ টি পদের মধ্যে দেশের ৪টি বিভাগীয় অঞ্চল থেকে ইতিমধ্যে ৩১ জন নির্বাচিত হয়েছেন। বাকী দুইটি পদে আজ ভোটগ্রহণ হয়েছে।
৩ সদস্যের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন বাণিজ্য মন্ত্রষালয়ের উপসচিব সন্দ্বীপ কুমার সরকার। সদস্য ছিলেন সিনিয়র সহকারী সচিবি শেখ শামসুল আরেফীন ও মোহাম্মদ হাসিব সরকার।
নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী মোশাররফ হোসেন বলেন, 'বিগত ১১২ বছর পর বিএফএর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একটি পক্ষ নির্বাচন বানচাল করতে রিট করেছিলেন, আদালত তা খারিজ করে দিয়েছে। তিনি বলেন, ডিলার ও কৃষকদের কল্যাণের জন্যই বিএফএ কাজ করে। আমি এ খাতের প্রতিবন্ধকতাগুলো দূর করে সম্মিলিতভাবে কাজ করবো।'
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়