
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে ২ হাজার ২০০ জন কৃষকের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়।
বিরোধী দলীয় হুইপ ও স্থানীয় এমপি রফিকুল ইসলাম খান প্রধান অতিথি হিসাবে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকতা সূবর্ণা ইয়াসমিন সূমী, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলী, বিএনপি নেতা আজাদ হোসেন, জামায়াত নেতা খায়রুল ইসলাম এবং আলাউদ্দিন আল আজাদ প্রমুখ।
প্রণোদনার আওতায় প্রতিজন কৃষককে ৫ কেজি করে ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার ১৪টি ইউনিয়নের উল্লেখিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝেও এ কৃষি প্রণোদনা বিতরণ করা হবে।
কৃ/স-জয়