প্রিন্ট এর তারিখঃ Nov 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 29, 2026 ইং
বরই চাষে হাসনাইনের বাজিমাত

ভোলা সংবাদদাতাঃ
ইউটিউব দেখে বরই চাষাবাদ করে বাজিমাত করেছেন হাছনাইন নামে এক তরুন উেেদ্যাক্তা। মাছ চাষাবাদে ব্যার্থ হয়ে তিনি এ চাষাবাদে সফল হন। এখন ২৪০ শতক জমিতে বরই চাষাবাদ করছেন। যা থেকে ভাল টাকা আয় করছেন তিনি। তার বাগানের উৎপাদিত বরই স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে সারা দেশের বাজারে। তার এমন সফলতায় এলাকার অনেকেই এমন চাষাাবাদে আগ্রহ দেখাচ্ছেন। এ উদ্যোক্তা ভোলার চরফ্যাশন উপজেলার চরফকিরা এলাকার বাসিন্দা।
জানা যায়,এক সময় এ উদ্যোক্তা মাছ চাষাবাদ করতেন। কিন্তু সেখানে সফল হতে পারেননি। ২০২১ সালে ইউটিউব দেখে বরই চাষের আগ্রহী হন। পওে ৯৬ শতক জমিতে তিনি বরই চাষাবাদ শুরু করেন। প্রথম বছরেই ভালো ফলন ও লাভের মুখ দেখেন। এতে আত্মবিশ্বাস বেড়ে যায় তার। এরপর ধীরে ধীরে বাগানের পরিধি বাড়াতে থাকেন। নিজেদের জমির পাশাপাশি পরবর্তী সময়ে জমি লিজ নিয়ে চাষ সম্প্রসারণ করেন। বর্তমানে তার বরই বাগানের পরিমাণ প্রায় ২৪০ শতাংশ বা আড়াই একর। তার প্রতিটি গাছে ধরেছে প্রচুর বরই। স্থানীয় পাইকার এসে বাগান থেকেই চড়া দামে বরই কিনে নিয়ে যায়। চলতি মৌসুমে সব খরচ বাদে এই বাগান থেকে ১৬ লাখ টাকা লাভের আশা করছেন এই উদ্যোক্তা।
ইচ্ছাশক্তি, পরিশ্রম আর নতুন কিছু করার স্বপ্ন থাকলে ব্যর্থতাও যে সফলতার পথ দেখাতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত তরুন উদ্যোক্তা হাছনাইন। পড়ালেখার পাশাপাশি কৃষিকাজ করতে গিয়ে ছোটবেলা থেকেই ভাবতেন, প্রচলিত কৃষির বাইরে নতুন কিছু করে নিজের ভাগ্য বদলাতে হবে। সেই ভাবনা থেকেই তার এখানে আসা।
হাছনাইন বলেন, একই পরিমাণ জমিতে ধান চাষ করলে বছরে সর্বোচ্চ দেড় লাখ টাকার মতো আয় হতো। অথচ সেই জমিতে বরই চাষ করে চলতি বছর প্রায় ১৬ লাখ টাকা আয়ের আশা করছেন তিনি। তার মতে, পরিকল্পিতভাবে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে পারলে কৃষি থেকেও সম্মানজনক আয় করা সম্ভব। তিনি উল্লেখ করেন,আমার কাছ থেকে পরামর্শ নিয়ে আমাদের এলাকায় ছোট-বড় মিলিয়ে ইতোমধ্যে ৫০টির বেশি বরই খামার গড়ে উঠেছে। আরও কেউ বরই চাষ করতে চাইলে আমি তাকে সহযোগিতা ও প্রয়োজনীয় পরামর্শ দিতে প্রস্তুত।
চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা বলেন, চরফ্যাশন উপজেলার মাটি অত্যন্ত উর্বর। এখানে প্রায় সব ধরনের ফসল চাষের উপযোগী এবং ভালো ফলন হয়। হাছনাইন মাত্র ২৬ বছর বয়সী একজন তরুণ। বেকার বসে না থেকে বরই চাষে উদ্যোগী হয়ে সে সফলতা পেয়েছে। তার এই উদ্যোগ অন্য বেকার যুবকদের জন্যও অনুপ্রেরণা হতে পারে। আমি বেকার যুবকদের আহ্বান জানাব, বসে না থেকে কৃষির নতুন সম্ভাবনা কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন। কৃষি বিভাগ আপনাদের পাশে রয়েছে। সরকারিভাবে বিনামূল্যে বিভিন্ন প্রশিক্ষণেরও ব্যবস্থা রয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে কৃষিকাজ এখন অনেক সহজ হয়েছে।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়