প্রিন্ট এর তারিখঃ Nov 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 24, 2026 ইং
বর্গাচাষির ধানের স্তূপে আগুন দিল দুর্বৃত্তরা

কৃষি সময় ডেস্কঃ
দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক বার্গ চাষীর ৬০ শতক জমির স্তুপ করে রাখা ধান। সোমবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লাল-মাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঋণ করে জমি বর্গা নিয়ে ধান চাষ করেছিলেন জাহাঙ্গীর। দীর্ঘদিনের পরিশ্রমে ফলানো পাকা ধান সোমবার কেটে বাড়িতে নেওয়ার জন্য রাস্তার পাশে স্তূপ করে রেখেছিলেন। রাতে কে বা কারা সেই ধানের স্তূপে আগুন ধরিয়ে দেয়। এতে মুহূর্তের মধ্যে পুরো স্তূপ পুড়ে যায়।
খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তারা। তারা পুড়ে যাওয়া ফসল দেখেন।
ধান পুড়ে যাওয়ায় ওই কৃষক সর্বশান্ত হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষককে সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়