প্রিন্ট এর তারিখঃ Nov 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 24, 2026 ইং
কৃষকের ৭০০ কলাগাছ কেটে সাবাড়

কৃষি সময় ডেস্কঃ
শেরপুরের শ্রীবরদীতে রাতের আঁধারে একটি কলাবাগানের প্রায় ৭০০ ফলবান কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
রোববার উপজেলার দক্ষিণ খড়িয়া গ্রামের নুর হোসেন কলা বাগানে এ ঘটনা ঘটেছে।
বাগানমালিক প্রায় ১৫৫ শতাংশ জমিতে দুই হাজার কলাগাছ নিয়ে বাগান গড়ে তুলেছিলেন। দীর্ঘদিনের পরিচর্যায় অধিকাংশ গাছেই ফলন এসেছিল। এর মধ্যে রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাগানে ঢ়ুকে ৭০০ থেকে ৮০০টি ফলবান কলাগাছ কেটে ফেলে।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়