প্রিন্ট এর তারিখঃ Nov 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 24, 2026 ইং
খামারের বর্জ্য ফেলে মাছ নিধনের অভিযোগ

কৃষি সময় ডেস্কঃ
মুরগির খামারের বর্জ্য ও বিষ্ঠা ফেলায় পুকুরের পানি দূষিত হয়ে বারবার মাছ মারা যাওয়ার অভিযোগ উঠেছে। গত সাত মাসে চার দফায় মাছ চাষিদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। মেহেরপুর সদর উপজেলার গোপালপুর ভিটাপাড়া এলাকায় এ ঘনা ঘটেছে।
সোমবার পুকুরে বিপুল পরিমাণ মাছ মরে ভেসে ওঠায় নতুন করে আরও প্রায় চার লাখ টাকার ক্ষতির আশঙ্কা মাছ চাষিদের।
জানা যায়, এ গ্রামের খামশেদ আলী প্রায় ৯ বিঘা আয়তনের একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করছেন। প্রায় আট মাস আগে পুকুর পাড়ে মুরগির খামার স্থাপন করা হয়। এরপর থেকেই খামারের বর্জ্যে পানির পরিবেশ নষ্ট হয়ে একের পর এক মাছ মারা যাচ্ছে।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়