প্রিন্ট এর তারিখঃ Nov 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 23, 2026 ইং
পানিতে ডুবেছে কৃষকের স্বপ্ন

কৃষি সময় ডেস্কঃ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ঝড়ো বাতাস ও বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় পাকা ধানক্ষেত মাটিতে নুয়ে পড়েছে। জমিতে জমেছে পানি। কোথাও ধানগাছ পানিতে ডুবে আছে, কোথাও মাটির সঙ্গে মিশে গেছে সোনালি ফসল। এতে কৃষকরা চরম ক্ষতির মুখে পড়েছে।
উপজেলার চেঙ্গা, ডিমশহর, খোলাশ, কাথহালী, সুখানগাড়ী, বোরাই, ভেলুর চক, চামরুল, পোতাট্টি, গুনাহার ও তালুচসহ বিভিন্ন গ্রামের কৃষকদের ধানক্ষেতের একই অবস্থা। ঝড়-বৃষ্টিতে পাকা ধান নুয়ে পড়ায় দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। ধান ঘরে তোলার ঠিক আগমুহূর্তে এমন দুর্যোগে কৃষকদের সারা বছরের শ্রম ও বিনিয়োগ অনিশ্চয়তার মুখে পড়েছে।
ধান কাটার পর জমিতে আলু ও সরিষা চাষের পরিকল্পনা ছিল অনেক কৃষকের। কিন্তু জমিতে পানি জমে থাকায় পরবর্তী ফসলের আবাদ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। সময়মতো জমি শুকিয়ে না গেলে আলু ও সরিষা চাষ ব্যাহত হতে পারে। পাশাপাশি পাকা ধান নষ্ট হওয়ায় কৃষকেরা ন্যায্য দাম পাওয়া নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন।
কৃষকেরা দ্রুত জমির পানি নিষ্কাশন এবং ক্ষতিগ্রস্ত ফসল রক্ষায় সংশ্লিষ্ট বিভাগের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়