প্রিন্ট এর তারিখঃ Nov 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 23, 2026 ইং
কৃষকের কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

কৃষি সময় ডেস্কঃ
শেরপুরের শ্রীবরদীতে কৃষকের এক হাজারের বেশি ফলজ কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
শনিবার দিবাগত রাতে উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের খড়িয়া কাজির চর এলাকায় এ ঘটনা ঘটেছে।
সরেজমিনে দেখা যায়, বাগানে কোনো গাছের মাজা কেটে দেওয়া হয়েছে, আবার কোনোটির কলার কাঁধির উপরে কেটে ফেলে রাখা হয়েছে। দীর্ঘদিনের পরিচর্যায় বেড়ে ওঠা গাছগুলো ফলন দেওয়ার উপযোগী হওয়ার আগেই নষ্ট করে দেওয়ায় বাগানটি কার্যত ধ্বংস হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতের আঁধারে এভাবে একটি বাগানের শত শত কলাগাছ কেটে ফেলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা বাগান মুহূর্তেই ধ্বংস হয়ে গেছে। এতে আলমগীর হুজুর বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়