প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 18, 2026 ইং
জলবায়ু সংকটে বিপন্ন উপকূলের জনজীবন

বাগেরহাট সংবাদদাতাঃ
জলবায়ু পরিবর্তনের অভিঘাতে উপকূলের জেলেজীবন আজ মারাত্মকভাবে বিপন্ন হয়ে পড়েছে। সুপেয় পানির তীব্র সংকটে উপকূলজুড়ে বইছে হাহাকার। বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) কৃষকদের জন্য কোনো সুনির্দিষ্ট অর্থায়নের অঙ্গীকার না থাকায় খালি হাতে ফেরার হতাশা ব্যক্ত করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে টেকসই ও ন্যায্য রূপান্তর এখন সময়ের সবচেয়ে বড় দাবি। মৎস্যসম্পদ ও জেলেজীবন রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি খাদ্য নিরাপত্তা এবং কৃষিপ্রতিবেশ সুরক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিত করার জোরালো দাবি জানান উপকূলবাসী।
"সুপেয় পানি, খাদ্য নিরাপত্তা, জেলে জীবন এবং মৎস্য সম্পদ ও কৃষি প্রতিবেশ সুরক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিত করো" শীর্ষক প্রতিপাদ্য উপকূলীয় নারী এবং জেলেদের উদ্যোগে বিশাল মানববন্ধন ও মিছিল,সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মোংলার দক্ষিণ কাইনমারি এলাকায় পশুর নদীর পাড়ে কর্মসূচি পালন করা হয়। মোংলা নাগরিক সমাজ, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কÑখানি, বিডাব্লিউজিইডি, ক্লিন এবং পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান) কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে কয়েকশো উপকূলীয় নারী, জেলে ও তরুণ জলবায়ুযোদ্ধা পানি শূন্য কলস, মাছ ধরার জাল এবং জলবায়ু দাবি সম্বলিত বিভিন্ন ফেস্টুন হাতে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মোংলা নাগরিক সমাজের সভাপতি ও পরিবেশযোদ্ধা মো. নূর আলম শেখের সভাপতিত্বে মানববন্ধন ও মিছিল,সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তরা বলেন, ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত বিভিন্ন দুর্যোগে দেশে ১ লাখ ৭৯ হাজার ১৯৯ কোটি টাকার ক্ষতি হয়েছে, যা আগের ছয় বছরের তুলনায় প্রায় ১০ গুণ বেশি। অন্যদিকে কৃষিখাত বর্তমানে আমদানি করা জ্বালানির ওপর নির্ভরশীল হয়ে পড়েছেÑদেশের ১ লাখ ৫১ হাজার অগভীর নলকূপ ডিজেল চালিত এবং বছরে অন্তত ১৬ লাখ টন ইউরিয়া সার আমদানি করতে হয়। উন্নয়নশীল দেশের জলবায়ু অর্থের ৬৫ শতাংশই আসছে ঋণ হিসেবে, যা অগ্রহণযোগ্য। কৃষিতে ন্যায্য জ্বালানি রূপান্তরকে অগ্রাধিকার দিয়ে উপকূলের নারী, জেলে, কৃষক ও কৃষি শ্রমিকের অধিকার স্পষ্টভাবে স্বীকৃতি দিতে হবে।
জলবায়ু পরিবর্তনের কারণে তীব্র লবণাক্ততার শিকার হয়ে উপকূলের নারীরা জরায়ু ক্যানসার, প্রজনন স্বাস্থ্য সমস্যা ও বন্ধ্যাত্ব রোগে আক্রান্ত হচ্ছেন। সুপেয় পানির অভাবে নারী ও শিশুরা চর্মরোগ ও টাইফয়েডের মতো নানা ব্যাধিতে ভুগছে। তাই জাতীয় অভিযোজন পরিকল্পনা (ঘঅচ), ঘউঈ এবং ঈঙচ প্রতিনিধি দলে উপকূলের নারী, জেলে ও কৃষক প্রতিনিধিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে। জলবায়ু সংকট মোকাবিলার অর্থ কোনোভাবেই ঋণ হিসেবে চাপিয়ে দেওয়া যাবে না; আমরা চাই শর্তহীন অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং নীতিনির্ধারণী প্রক্রিয়ায় নারী, জেলে ও কৃষকদের কার্যকর অংশগ্রহণ।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে তীব্র লবণাক্ততা আজ উপকূলের প্রধান দুর্যোগে পরিণত হয়েছে। চারিদিকে লবণাক্ত পানি থৈ থৈ করলেও খাবার পানির চরম সংকট। কপ-৩১ সম্মেলনে কৃষকদের জন্য কোনো আশার বার্তা মেলেনি। বাংলাদেশ বিশ্বের মোট কার্বন নিঃসরণের শূন্য দশমিক পাঁচ শতাংশের কম করলেও জলবায়ু অভিঘাতের সবচেয়ে বড় মূল্য চুকাচ্ছেন এ দেশের কৃষক, জেলে, উপকূলীয় নারী ও গ্রামীণ সাধারণ মানুষ। বিশ্বের অভিযোজন চাহিদার ৫৪ শতাংশই কৃষি ও খাদ্য ব্যবস্থার ওপর নির্ভরশীল, অথচ এই খাতটি পায় মোট অভিযোজন অর্থের মাত্র ২০ শতাংশ। জলবায়ু সংশ্লিষ্ট উন্নয়ন তহবিলে কৃষির অংশ ২০০ সালের ৪৭ শতাংশ থেকে কমে ২০২৩ সালে মাত্র ১৯ শতাংশে নেমে এসেছে। আমাদের স্পষ্ট দাবি, কপ-৩১ এর চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার সুনির্দিষ্ট অংক রাখতে হবে এবং তা ক্ষুদ্র কৃষকদের জন্য অনুদান হিসেবে পৌঁছাতে হবে, কোনো ঋণ হিসেবে নয়।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়