প্রিন্ট এর তারিখঃ Nov 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 17, 2026 ইং
লবণাক্ত জমিতে চার বন্ধুর বাজিমাত

কঙ্বাজার সংবাদদাতাঃ
কঙ্বাজারে লবণাক্ত জমিতে ফল চাষাবাদ করে বাজিমাত করেছেন চার বন্ধু। অনাবাদি পড়ে থাকা জমিতে তারা ১৪ কানি জমিতে তারা তরমুজ,রক মেলন,পেঁপে এবং আনারকলি ফল চাষাবাদ করেছেন। তাদের জমিতে গড়ে তোলা পরিকল্পিত ফল বাগানের প্রতিটি গাছেই এসব ফল ধরেছে। যা এখানকার মানুষকে তাক লাগিয়ে দিয়েছে। এখান থেকে চার বন্ধু এক মৌসুমেই খরচ বাদে ৬ লাখ টাকা লাভের আশা করছেন। সফল এই চার উদ্যোক্তা বন্ধু হচ্ছেন- শাদাত কবির, আব্দুর রহমান, মহিউদ্দিন ও মোস্তাক মৃধা। তারা কঙ্বাজারের টেকনাফের রাজারছড়া গ্রামের হলিউড পাহাড় এলাকার বাসিন্দা।
জানা যায়,এই উদ্যোক্তারা আগে পৃথকভাবে মাছের ব্যবসা করতেন। তবে সেই ব্যবসায় প্রত্যাশিত লাভ না হওয়ায় বিকল্প আয়ের পথ খুঁজছিলেন তারা। এ সময় চার বন্ধু মিলে নতুন কিছু করার পরিকল্পনা করেন। সামনে গরমের মৌসুম ও রমজানকে মাথায় রেখে সিদ্ধান্ত নেন তরমুজ চাষের। কিন্তু লবণাক্ত এলাকায় তারা এ চাষাবাদের জন্য জমি পাচ্ছিলেন না। পরে স্থানীয় কৃষি কর্মকতার পরার্মশে ৫৬০ শত (১৪কানি) জমি বাৎসরিক লিজ নেন। এরপর সেখানে মাচা বানিয়ে তরমুজ সহ বিভিন্ন ফল চাষাবাদ করেন।
যার ৬০ শতাংশ জমিতে তরমুজ, ২০ শতাংশে রক মেলন এবং বাকি ২০ শতাংশে পেঁপে ও ট্যাং ফলের চাষ করেন। ইতোমধ্যে তাদের জমিতে তরমুজ গাছে প্রচুর ধরেছে। জমি থেকে লাখ টাকার তরমুজ বিক্রিও করেছেন। তারা আশা করছেন আরো চার থেকে পাঁচ লাখ টাকার তরমুজ বিক্রি করতে পারবেন। পাশাপাশি মেলন, পেঁপে ও ট্যাং ফলেও ভালো ফলন হয়েছে। সব মিলিয়ে প্রকল্প থেকে অন্তত ছয় লাখ টাকা লাভের আশা করছেন তারা।
যে জমিতে একসময় হতো শুধু লবণ চাষ, সেই জমিতেই এখন দুলছে লাল-হলুদ তরমুজ। মাচার ওপর ঝুলছে সারি সারি ফল। কোথাও তরমুজ, কোথাও মেলন, পেঁপে কিংবা ট্যাং ফল। পাহাড় আর সাগরের মাঝখানে লবণাক্ত জমিতে এমন সবুজের সমারোহ দেখে চমকে যাচ্ছেন স্থানীয় মানুষ। অনাবাদি পড়ে থাকা জমিকে কৃষির আওতায় এনে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছেন চার বন্ধু। প্রায় ১০ লাখ টাকা বিনিয়োগ করে এখন তাদের চোখে ছয় লাখ টাকা লাভের স্বপ্ন।
উদ্যোক্তা মোস্তাক মৃধা বলেন, কৃষি কর্মকর্তার পরামর্শে ও উপসহকারী কৃষি কর্মকর্তার সার্বিক সহযোগিতায় তারা চার বন্ধু মিলে মাচায় তরমুজ চাষ শুরু করেন। শুরুতে নতুন ধরনের চাষাবাদ নিয়ে কিছুটা সংশয় থাকলেও ফলন দেখে এখন তারা আশাবাদী। তাদের এই উদ্যোগ দেখে আশপাশের অন্য কৃষকরাও তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠছেন।
এদিকে চার বন্ধুর এই উদ্যোগ শুধু একটি খেতের সাফল্যে সীমাবদ্ধ নেই। তাদের খেতে নিয়মিত কাজ করছেন আটজন শ্রমিক। মাসিক বেতনে এসব শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থাও হয়েছে। ফলে কৃষি উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হয়েছে।
কৃষি বিভাগ জানিয়েছে, দেশে সাধারণত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত তরমুজ চাষের সময়। ভালো ফলনের জন্য ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে এপ্রিলের প্রথম ভাগ পর্যন্ত এ ফলের আবাদ করা হয়। তবে টেকনাফে জুন-জুলাইয়ে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে আগস্ট-সেপ্টেম্বরে সংগ্রহ করা হয়। আবার অক্টোবর-নভেম্বরে শীতকালীন তরমুজের বীজ বপন করা হয়, যা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ করা যায়।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়