প্রিন্ট এর তারিখঃ Nov 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 16, 2026 ইং
৮০ টিয়া পাখি সহ দুই পাচারকারী গ্রেপ্তার

কৃষি সময় ডেস্কঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে চোরাচালানের মাধ্যমে মিয়ানমার থেকে আনা ৮০টি টিয়া পাখিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
সোমবার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ওমেরা এলপিজির সামনে পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মিরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকার সফর আলী (৪৫) এবং হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের পূর্ব মন্দাকিনি এলাকার মামুন (৩১)।
পুলিশ জানায়, গ্রেপ্তাররা সরকারি শুল্ক, নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ ভঙ্গ করে কর ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে টিয়াপাখিগুলো নিয়ে আসছিলেন।
গ্রেপ্তার ২ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়