প্রিন্ট এর তারিখঃ Nov 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 16, 2026 ইং
ভেজাল গুড় তৈরি কারক কে জরিমানা

কৃষি সময় ডেস্কঃ
রাজশাহীর বাঘায় নানা ধরনের কেমিকেল মিশিয়ে ভেজাল গুড় তৈরির অভিযোগে এক ব্যাক্তিকে লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ভেজাল গুড় তৈরির নানা উপাদান জব্দ করে ধ্বংস করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুশরাত জাহান অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
অর্থদন্ড পাওয়া ব্যাক্তির নাম নাসির উদ্দিন। তিনি উপজেলার পীরগাছা গ্রামের আফু সরকারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে চিনি, মোনালিসা, নানা রকম কেমিক্যাল, চুন, রং, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও আটা ব্যবহার কওে ভেজাল গুড় তৈরি করে আসছিলেন।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়