প্রিন্ট এর তারিখঃ Nov 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 16, 2026 ইং
বিপুল সয়াবিন তেল রফতানি করবে চীন

কৃষি সময় ডেস্কঃ
চীন চলতি বিপণন বর্ষে রেকর্ড পরিমাণ সয়াবিন তেল রফতানি করতে পারে । দেশটিতে বাড়ছে সয়াবিন ভাঙিয়ে পশুখাদ্যের উপাদান সয়ামিল উৎপাদন। অন্যদিকে কমছে সয়াবিন তেলের অভ্যন্তরীণ চাহিদা। এ দুই প্রবণতার কারণে রফতানির জন্য তেল সরবরাহ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, এ বিপণন বর্ষে চীনে খাদ্য হিসেবে ব্যবহৃত মোট ভোজ্যতেলের চাহিদা ৩ কোটি ৪৯ লাখ টন হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, এ বিপণন বর্ষে চীনে খাদ্য হিসেবে ব্যবহৃত মোট ভোজ্যতেলের চাহিদা ৩ কোটি ৪৯ লাখ টন হতে পারে। আগের বছরের তুলনায় তা সামান্য কম। অর্থনৈতিক চাপের কারণে মানুষের বাইরে খাওয়াদাওয়া কমে যাওয়া, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং জনসংখ্যা কমে যাওয়া ও বয়স্ক মানুষের সংখ্যা বাড়ায় ভোজ্যতেলের চাহিদায় প্রভাব পড়ছে।
অন্যদিকে সয়াবিনসহ বিভিন্ন তেলবীজের ব্যবহার বাড়ানোর প্রধান কারণ হয়ে উঠেছে পশুখাদ্যের জন্য প্রোটিনসমৃদ্ধ উপাদানের চাহিদা। বিশেষ করে সয়ামিলের চাহিদা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের (এফএএস) এক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬-২৭ বিপণন বর্ষে চীন ১৩ লাখ ৫০ হাজার টন সয়াবিন তেল রফতানি করতে পারে, ২০২৫-২৬ বিপণন বছরে যা ছিল ১০ লাখ ৮০ হাজার টন।
এদিকে ২০২৬-২৭ বিপণন বর্ষে চীনে সয়াবিন ভাঙানোর পরিমাণ ১০ কোটি ৬০ লাখ টন হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এফএএস। আগের বছরের ১০ কোটি ৮০ লাখ টনের তুলনায় তা সামান্য কম।
এফএএসের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬-২৭ বিপণন বর্ষে পশুখাদ্যে ব্যবহৃত বিভিন্ন ধরনের মিলের মোট চাহিদা ১০ কোটি ৭০ লাখ টন হতে পারে। আগের বছরের তুলনায় এ পরিমাণ অপরিবর্তিত থাকবে। ২০২৫-২৬ বিপণন বর্ষে পশুখাদ্যে ব্যবহৃত মোট মিলের ৭৬ শতাংশের বেশি ছিল সয়ামিল। দ্বিতীয় অবস্থানে থাকা রেপসিড বা সরিষা মিলের অংশ ছিল ১২ দশমিক ৬ শতাংশ।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়