প্রিন্ট এর তারিখঃ Nov 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 16, 2026 ইং
জনবল না থাকায় কৃষি সেবা ব্যাহত

ঝিনাইদহ সংবাদদাতাঃ
ঝিনাইদহে জনবল না থাকায় ব্যাহত হচ্ছে কৃষকদেও কৃষি সেবা কার্যক্রম। এ জেলায় উপসহকারী কৃষি কর্মকতা সহ বিভিন্ন পদের বিপরীতে ৩০ ভাগ পদই ফাঁকা রয়েছে। দীর্ঘদনি ধরে এসব পদ ফাঁকা থাকলেও নিয়োগ দেয়া হচ্ছে না। এতে মাঠ পর্যায়ে কৃষকরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
জানা যায়,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে উপসহকারী কৃষি কর্মকর্তার ২০৭টি অনুমোদিত পদের বিপরীতে এ জেলায় কর্মরত ১৩৬ জন। শূন্য রয়েছে ৭১টি পদ। কৃষি সম্প্রসারণ কর্মকর্তার ১২টি পদের মধ্যে কর্মরত পাঁচজন। শূন্য রয়েছে সাতটি পদ। সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তার ছয় পদের মধ্যে কর্মরত চারজন। শূন্য রয়েছে দুটি পদ। এছাড়া উচ্চমান সহকারী তথা হিসাবরক্ষকের ছয় পদের মধ্যে পাঁচটি পূরণ হলেও কোটচাঁদপুরে একটি পদ শূন্য রয়েছে। চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মধ্যেও রয়েছে জনবল সংকট। পেশকার মেকানিকের ছয় পদের মধ্যে চারটি, অফিস সহায়কের আট পদের মধ্যে চারটি শূন্য রয়েছে। পাশাপাশি জেলা উপপরিচালকের কার্যালয়ে জেলা প্রশিক্ষণ কর্মকর্তার একটি পদও ফাঁকা রয়েছে। এছাড়া ক্যাশিয়ারের একটি পদও শূন্য রয়েছে জেলা কার্যালয়ে।
এসব পদের কর্মকতা-কর্মচারীরা জেলার বিভিন্ন উপজেলা অফিসে কর্মরত থাকার কথা। কিন্তু দীর্ঘদিন এসব পদ ফাঁকা রয়েছে। এর বিপরীতে নিয়োগ কিংবা পদায়ন করা হচ্ছে না। এতে এসব উপজেলার কৃষক পর্যায়ে কৃষি বিভাগের প্রান্তিক পর্যায়ের সেবা পৌছে দেয়া যাচ্ছে না। এতে একদিকে যেমন কৃষকরা কৃষি সেবা থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে দেখের খাদ্য উৎপাদনে নিতিবাচক প্রভাব পড়ছে।
এ বিষয়ে ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আনিসুজ্জামান খান বলেন,জনবল সংকট থাকলেও কৃষকদের সেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করছি। সীমিত জনবল দিয়ে মাঠ পর্যায়ের কার্যক্রম সচল রাখা এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও আধুনিক প্রযুক্তির সুবিধা পৌঁছে দেয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। শূন্য পদগুলো পূরণ হলে কৃষিসেবার পরিধি আরো বাড়বে, কৃষকদের আরো দ্রুত ও কার্যকর সেবা দেয়া সম্ভব হবে।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়