প্রিন্ট এর তারিখঃ Nov 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 14, 2026 ইং
তিন মাছের দাম ১ লাখ ১৪ হাজার টাকা

কৃষি সময় ডেস্কঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলেদের জালে ধরা পড়েছে বড় আকৃতির একটি কাতল ও দুটি চিতল মাছ।
শনিবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে মন্টু,মিন্টু হালদােেরর জালে মাছ তিনটি ধরা পড়ে।
মাছগুলো বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকার একটি আড়তে নিয়ে আসেন জেলেরা। বড় আকৃতির মাছ দেখতে সেখানে ভিড় করেন স্থানীয় জেলে, মাছ ব্যবসায়ী ও উৎসুক মানুষ।
মাছ তিনটির মোট ওজন ৩৮ কেজি ৭০০ গ্রাম। দৌলতদিয়া ঘাটের আড়তে উন্মুক্ত নিলামে ১ লাখ ১২ হাজার ৩৩৫ টাকায় মাছগুলো কেনার পর ১ লাখ ১৪ হাজার ৯৬০ টাকায় বিক্রি করেছেন স্থানীয় এক মাছ ব্যবসায়ী।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়