প্রিন্ট এর তারিখঃ Nov 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 14, 2026 ইং
আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দরবৃদ্ধি

কৃষি সময় ডেস্কঃ
আন্তর্জাতিক বাজারে বেড়েছে মালয়েশিয়ার পাম অয়েলের দাম। প্রতিযোগী ভোজ্যতেলের দাম বাড়ার প্রভাব পড়েছে বাজারে। তবে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যহ্রাস, মালয়েশিয়ায় অতিরিক্ত মজুদ এবং মুনাফা তুলে নেয়ার প্রবণতায় পাম অয়েলের মূল্যবৃদ্ধির গতি কিছুটা কমেছে।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এঙ্চেঞ্জে গতকাল জানুয়ারির সরবরাহ চুক্তিতে পাম অয়েলের দাম টনপ্রতি দশমিক ১৬ শতাংশ বেড়েছে।
তবে বাজারে মূল্যবৃদ্ধির এ ধারা কিছুটা বাধার মুখেও পড়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমে যাওয়া এবং মালয়েশিয়ায় পাম অয়েলের পর্যাপ্ত মজুদ থাকায় ব্যবসায়ীরা একটি নির্দিষ্ট সীমায় পৌঁছানোর পর মুনাফা তুলে নেয়ার দিকে মনোযোগ দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, অপরিশোধিত জ্বালানি তেলের দাম কম থাকলে বায়োডিজেল তৈরির কাঁচামাল হিসেবে পাম অয়েলের চাহিদা ও আকর্ষণ কমে যায়।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এঙ্চেঞ্জে গতকাল জানুয়ারির সরবরাহ চুক্তিতে পাম অয়েলের দাম টনপ্রতি দশমিক ১৬ শতাংশ বেড়েছে। দিনশেষে প্রতি টন পাম অয়েল বিক্রি হয়েছে ১ হাজার ৯১ ডলারে (৪ হাজার ৪৪৭ রিঙ্গিতে)। বাজার বিশ্লেষকদের মতে, এশীয় লেনদেনের সময় চীনের ডালিয়ান বাজারে মূল্যবৃদ্ধি এবং শিকাগো বোর্ড অব ট্রেডে সয়াবিন তেলের ইতিবাচক প্রবণতা মালয়েশিয়ার বাজারকে চাঙ্গা করতে ভূমিকা রেখেছে।
এদিকে ডলারের বিপরীতে মালয়েশিয়ান রিঙ্গিতের বিনিময় হার দশমিক ১৫ শতাংশ কমেছে। মুদ্রার বিনিময় হার কমে যাওয়ায় বিদেশী ক্রেতাদের জন্য মালয়েশিয়া থেকে পাম অয়েল কেনা কিছুটা সাশ্রয়ী হয়েছে।
অন্যান্য প্রধান ভোজ্যতেলের বাজারের চিত্র বিশ্লেষণে দেখা যায়, ডালিয়ান এঙ্চেঞ্জে সবচেয়ে সক্রিয় সয়াবিন তেলের চুক্তির দাম দশমিক ৩১ ও পাম অয়েলের দাম দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্য ও রাশিয়ার চলমান ভূরাজনৈতিক উত্তেজনা এবং অপরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন বৃদ্ধির চাপে বিশ্ববাজারে দাম সামান্য নিম্নমুখী ছিল।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়