প্রিন্ট এর তারিখঃ Nov 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 13, 2026 ইং
৪ দিনে জব্দ ৩ হাজার বস্তা সার

কৃষি সময় ডেস্কঃ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান চালিয়ে গত চার দিনে প্রায় ৩ হাজার বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে।
লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে পুলিশ এই সার জব্দ করে।
বৃহস্পতিবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া এলাকায় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এ সময় হুসাইন ট্রেডার্সের বিভিন্ন গোডাউন ও বাড়ি থেকে অবৈধভাবে মজুত করা ১ হাজার ৩৭৭ বস্তা সার জব্দ করা হয়। এর আগে একই উপজেলার ভাঙবাড়িয়া গ্রামে মিনারুল স্টোর ও মারফুল ট্রেডার্সের বিভিন্ন গোডাউনে অভিযান চালিয়ে ১ হাজার ৪০৮ বস্তা সরকারি রাসায়নিক সার জব্দ করা হয়।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়