প্রিন্ট এর তারিখঃ Nov 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 13, 2026 ইং
২ লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

কৃষি সময় ডেস্কঃ
কৃষি খাতে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ২ লাখ ৯৫ হাজার টন সার কিনছে সরকার। এর মধ্যে ১ লাখ ৫৫ হাজার টন ইউরিয়া, ৮০ হাজার টন ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) এবং ৬০ হাজার টন ট্রিপল সুপার ফসফেট (টিএসপি)। মরক্কো, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং চট্টগ্রামের বহুজাতিক কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে এসব সার কেনা হবে। এছাড়া ৬ হাজার ২০০ টন খেজুর আমদানি, তিনটি উৎস থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপন করবে সরকার।
গতকাল অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৩তম সভায় এসব প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
প্রস্তাব ও সিদ্ধান্ত অনুযায়ী, কৃষি মন্ত্রণালয় মরক্কোর প্রতিষ্ঠান ওসিপি নিউট্রিক্রপস এসএ থেকে সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তির আওতায় দশম লটের ৩০ হাজার টন টিএসপি সার আমদানি করা হবে।
একই প্রতিষ্ঠান থেকে ১১তম লটের আরো ৩০ হাজার টন টিএসপি সার আমদানির প্রস্তাব করা হয়েছে। এতে ধরা হয়েছে ২৪৪ কোটি ৯৪ লাখ টাকা। প্রতি টনের দাম ধরা হয়েছে ৬৫৬ দশমিক ৩৩ ডলার। এছাড়া একই প্রতিষ্ঠান থেকে ঐচ্ছিক ষষ্ঠ লটের ৪০ হাজার টন এবং নিশ্চিত অষ্টম লটের আরো ৪০ হাজার টন ডিএপি সার আমদানির প্রস্তাব করা হয়েছে। প্রতিটি চালানের জন্য ব্যয় ধরা হয়েছে ৪২৩ কোটি ৭৯ লাখ টাকা। প্রতি টনের দাম পড়বে ৮৫১ দশমিক ৬৭ ডলার। শিল্প মন্ত্রণালয় সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে নবম লটে (ঐচ্ছিক প্রথম লট) ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ২১৪ কোটি টাকা। প্রতি টনের দাম ধরা হয়েছে ৪৩২ দশমিক ৫০ ডলার।
প্রস্তাব ও সিদ্ধান্ত অনুযায়ী, কৃষি মন্ত্রণালয় মরক্কোর প্রতিষ্ঠান ওসিপি নিউট্রিক্রপস এসএ থেকে সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তির আওতায় দশম লটের ৩০ হাজার টন টিএসপি সার আমদানি করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ২৪৪ কোটি ১৮ লাখ টাকা। প্রতি টনের দাম পড়বে ৬৫৬ দশমিক ৬৭ ডলার।
এছাড়া সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব থেকে ৪৫ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ২৮৯ কোটি ৯৩ লাখ টাকা। প্রতি টনের দাম পড়বে ৫১৯ দশমিক ১৭ ডলার। চট্টগ্রামে অবস্থিত বহুজাতিক কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় হবে ১৫৩ কোটি ৯ লাখ টাকা। ৫ ডলার ব্যাগিং চার্জসহ প্রতি টন সার কিনতে সরকারের খরচ হচ্ছে ৪১০ দশমিক ৮৭ ডলার।
একই প্রতিষ্ঠান থেকে দশম লটে (ঐচ্ছিক দ্বিতীয় লট) আরো ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ২১৪ কোটি ৩ লাখ টাকা। প্রতি টনের দাম পড়বে ৪৩০ দশমিক ৮৩ ডলার।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে আরো জানা গেছে, জাপানের জেরা গ্লোবাল মার্কেটস পিটিই লিমিটেড (জেরাগম), সংযুক্ত আরব আমিরাতের এডিএনওসি ট্রেডিং লিমিটেড এবং নাইজেরিয়ার ওজিমাডু অ্যান্ড মারিটেস অয়েল মার্কেটিং নাইজেরিয়া লিমিটেড/উজি জেমস বিহাইভ থেকে এলএনজি কেনার প্রস্তাবগুলোতে নীতিগত সুপারিশ করেছে কমিটি।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়