প্রিন্ট এর তারিখঃ Nov 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 11, 2026 ইং
শিলাবৃষ্টিতে আমন ধান নিয়ে শঙ্কায় কৃষক

কৃষি সময় ডেস্কঃ
কুড়িগ্রাম সদর, রাজারহাটসহ জেলার বিভিন্ন এলাকায় রাতের বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে।
এতে মাঠে থাকা রোপা আমন ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। বিশেষ করে যেসব জমির ধান পাকতে শুরু করেছে, সেসব ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।
মঙ্গলবার রাতে এসব এলাকায় বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করেই বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় দুই থেকে তিন মিনিট স্থায়ী ছিল শিলাবৃষ্টি।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়