প্রিন্ট এর তারিখঃ Nov 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 10, 2026 ইং
ডিলারের ৬১১ বস্তা সার লুট

কৃষি সময় ডেস্কঃ
পাবনার চাটমোহর উপজেলায় এক ডিলারের ঘর থকে ৬১১ বস্তা সার লুট করে নিয়েছে কৃষকরা। পরে উপজেলা প্রশাসন লুট হওয়া ১শ’বস্তা সার উদ্ধার করেছে।
সোমবার দুপুরে উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, ‘সার নিতে আসা কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে হট্টগোল সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা ডিলার প্রবীর কুমার পালের টিনশেড ঘর ভাংচুর করে ৬১১ বস্তা সার নিয়ে যায়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে কৃষকদের সার ফেরত দেয়ার আহ্বান জানানো হয়। এরই মধ্যে ১০০ বস্তা সার উদ্ধার করা হয়েছে। বাকি ৫১১ বস্তা উদ্ধারে অভিযান চলছে।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়