প্রিন্ট এর তারিখঃ Nov 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 6, 2026 ইং
৪৯২ বস্তা ইউরিয়া সার সহ আটক ৮

কৃষি সময় ডেস্কঃ
ভোলার চরফ্যাশন উপজেলায় মিয়ানমারে পাচারের সময় অভিযান চালিয়ে একটি বোটসহ ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্টগার্ড। এছাড়া আটক করা হয়েছে ৮ জন পাচারকারীকে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি জানান, জব্দকৃত সার,পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে বুধবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ আইচা থানাধীন সংলগ্ন তেঁতুলিয়া নদীতে এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন, নোয়াখালীর আজগর হোসেন, লক্ষ্মীপুরের কবির হোসেন, ভোলার আব্দুল মমিন, ভোলা চরফ্যাশনের মো. শামীম, মো. ইউসুফ, চরফ্যাশনের দুলারহাটের মো. সিরাজ, দৌলতখানের মো. রায়হান ও নোয়াখালীর মো. সেলিম।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়