প্রিন্ট এর তারিখঃ Nov 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 5, 2026 ইং
ট্রলিং বোটসহ আটক ১৪ জেলে

কৃষি সময় ডেস্কঃ
ভোলার চরফ্যাশনে অভিযানে অবৈধ আর্টিসানাল ফাইবার ট্রলিং বোটসহ ১৪ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় বোটটি থেকে চারটি ট্রলিং জাল, দুটি উইংস, একটি ডেরিক, দুটি ট্রলডোরসহ বিভিন্ন ট্রলিং সরঞ্জাম জব্দ করা হয়।
বুধবার রাত ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোলার চরফ্যাশন উপজেলার আহমেদপুরের মায়া ব্রিজ সংলগ্ন এলাকায় কোস্টগার্ড আউটপোস্ট চরমানিকার সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ফাইবার ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ট্রলিং সরঞ্জামসহ ১৪ জন জেলেকে আটক করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়