প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 4, 2026 ইং
পাখি শিকারির ৭ দিনের কারাদণ্ড

কৃষি সময় ডেস্কঃ
শেরপুরে পাখি শিকারের অভিযোগে এক শিকারীকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকালে শেরপুর সদর উপজেলার ধলা ও কামারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
দন্ডপ্রাপ্ত শিকালীর নাম নেজামুল হোসেন। তিনি জেলার কামারিয়া ইউনিয়নের আলীনাপাড়া গ্রামের বাসিন্দা। সাজা দেওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এ সময় তার কাছ থেকে শিকারের সরঞ্জাম, ১২টি বক ও ৬টি বেগুনি কালেম উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা পাখিগুলো অবমুক্ত করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়