প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 4, 2026 ইং
সেচের অভাবে ৩ বিঘা জমির ধান নষ্ট

কৃষি সময় ডেস্কঃ
জয়পুরহাটের আক্কেলপুরে সেচের পানির অভাবে এক কৃষকের তিন বিঘা জমির ধানখেত পুরোপুরি নষ্ট হয়ে গেছে। একই কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অন্তত ২০ বিঘা জমির ধান। সময়মতো পানি না পাওয়ার জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপের সেচব্যবস্থাকে দায়ী করছেন কৃষকেরা।
উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের লোচনপাড়া ফসলি মাঠে এ ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্থ কৃষকের নামে ইউনুস আলী। এ ঘটনায় মাঠের ক্ষতিগ্রস্থ কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকতার কাছে অগভীর নলকূপ স্থাপনের দাবিতে লিখিত আবেদন করেছেন।
মাঠের ১০ থেকে ১২ জন কৃষক জানান, কয়েক বছর ধরেই তারা সেচসংকটে ভুগছেন। সময়মতো পানি না পাওয়ায় ধানের আবাদ ব্যাহত হচ্ছে। আগামী মৌসুমের আগে অগভীর নলকূপ স্থাপন করা না হলে মাঠের ২৫ থেকে ৩০ বিঘা জমিতে ধান চাষ করা কঠিন হয়ে পড়বে।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়