প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 4, 2026 ইং
ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন

কৃষি সময় ডেস্কঃ
ঝালকাঠির কাঠালিয়ায় অবৈধভাবে পরিচালিত ‘এমবিএফ মনিরা ব্রিকফিল্ড’-এর ১২০ ফুট উচ্চতার চিমনি ও ইট পোড়ানোর চুলা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।
মঙ্গলবার সকালে উপজেলার বড় কাঠালিয়া এলাকায় যৌথভাবে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন কাঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল। এ সময় ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা এবং বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল মাহমুদ উপস্থিত ছিলেন।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়