প্রিন্ট এর তারিখঃ Nov 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 3, 2026 ইং
বাজারে মুলা ফেলে গেলেন কৃষক

কৃষি সময় ডেস্কঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কঠোর শ্রম ও ব্যয়ে উৎপাদিত মুলা পাইকারি বাজারে বিক্রি করতে না পেরে বাজারেই ঢেলে রেখে যাচ্ছেন ক্ষুব্ধ চাষিরা।
রোববার পৌর শহরের গোলাপবাগ বাজারে মুলা বিক্রি করতে আসা চাষিদের মাঝে দেখা গেছে এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া।
বর্তমানে পাইকারি বাজারে মূলা প্রতি কেজি ১ টাকা থেকে ৪ টাকা এবং পেঁপে প্রতি কেজি ৩ থেকে ৫ টাকা দরে বিক্রি হচ্ছে। মজুরের মজুরি, বীজ, সার ও অন্যান্য ব্যয় মিটিয়ে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
চাষিদের সাথে কথা বলে জানা যায়, গত কয়েকদিন আগেও প্রতি মণ মুলা ২শ টাকায় বিক্রি হলেও এখন পাইকারি বাজারে দাম নেই বললেই চলে। বর্তমানে উৎপাদিত মুলা বিক্রি করে লাভ তো দূরের কথা সার-কীটনাশকের দামও উঠেছে না। ফলে চাষিরা ক্ষুব্ধ হয়ে বাজারেই ফেলে যাচ্ছেন কষ্টার্জিত খেতের ফসল মুলা।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়