প্রিন্ট এর তারিখঃ Nov 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 3, 2026 ইং
ইটভাটায় ৩০ লাখ টাকা জরিমানা

কৃষি সময় ডেস্কঃ
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় পাবনার ফরিদপুর উপজেলায় পাঁচটি ইটভাটার অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ইটভাটাগুলোর অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
সোমবার পরিবেশ অধিদপ্তর পাবনার প্রসিকিউটর আব্দুল মমিন ও সহকারী পরিচাল ইউসুফ আলীর সমন্বয়ে গঠিত একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ইটভাটার মালিকদের মধ্যে থানাপাড়া এলাকার মো. ইমদাদুল হককে ৭ লাখ টাকা, জহুরুল ইসলামকে ৫ লাখ টাকা, ডেমরা এলাকার রবিউল ইসলামকে ৮ লাখ টাকা এবং আনিসুল ইসলামকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়