প্রিন্ট এর তারিখঃ Nov 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 1, 2026 ইং
লেবু চাষে প্রেম কুমারের আয় এখন লাখ টাকা

যশোর সংবাদদাতাঃ
লেবু চাষাবাদ করে নিজের ভাগ্যও পরিবর্তন করেছেন প্রেম কুমার নামে এক চাষী। তিনি মাত্র ২ শ’টাকা দিয়ে কেনা একটি লেবু চারা থেকে শুরু করে এখন ৯ বিঘা জমিতে সিড লেস কাগজি লেবু চাষাবাদ করছেন। এর মাধ্যমে তিনি মাসে এখন লাখ টাকা আয় করছেন। সফল এই চাষী যশোরের বাঘারপাড়া উপজেলার মাঝিয়ালী গ্রামের কৃষক।
জানা যায,এই চাষী ২০১১ সালে ২শ’টাকায় একটি সিড লেস কাজগি লেবু চারা কিনে চাষাবাদ শুরু করেন। এখান থেকে চারা তৈরি করে তিনি ১০ কাঠা জমিতে রোপন করেন। গাছে লেবু এলে তিনি তা বিক্রি করে দেড় লাখ টাকা আয় করেন। এরপর তিনি ধীরে ধীরে লেবু বাগান বড় করেন। বর্তমানে তার সাড়ে আট বিঘা জমিতে তার লেবুর বাগান রয়েছে। সেখানে গাছের সংখ্যা দেড় থেকে দুই হাজার। গত বছর সাত বিঘা জমিতে চাষ করেছিলেন। এ বছর আরও দেড় বিঘা জমিতে বাগান সম্প্রসারণ করেছেন। লেবু বিক্রির পাশাপাশি কলম চারা তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করেন তিনি।
তার বাগানের লেবু মূলত দেশি কাগজি হাইব্রিড জাতের, যা বীজহীন ও সুগন্ধিযুক্ত। এর বিশেষত্ব, সারা বছর ফলন পাওয়া যায়। বিশেষ করে ফাল্গুন, চৈত্র ও বৈশাখ মাসে বাজারে যখন লেবুর সরবরাহ কমে যায়, তখন এই বাগানে প্রচুর ফল ধরে। ফলে সংকটের সময়ে ভালো দাম পাওয়া যায়।
শুধু বাঘারপাড়ায় নয়, যশোরের অন্যান্য উপজেলাতেও বীজহীন লেবুর চাষ বাড়ছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, আট উপজেলায় ১৬০ হেক্টর জমিতে সিডলেস লেবুর আবাদ হচ্ছে।
বাঘারপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সাইয়্যেদা নাসরিন জাহানের ভাষ্য, সিডলেস লেবু ভিটামিন সি-সমৃদ্ধ একটি উচ্চমূল্যের ফসল। দিন দিন এর আবাদ বাড়ছে।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়