প্রিন্ট এর তারিখঃ Nov 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 1, 2026 ইং
উল্লাপাড়ায় আাগাম খিরা কেনাবেচা শুরু

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আগাম খিরা কেনা-বেচা শুরু হয়েছে। মাঠ থেকে আগাম খিরা তুলে আড়তে বিক্রি করছেন চাষীরা। চড়া দাম এবং ভাল ফলন পেয়ে চাষীদে মুখে হাসি ফুটেছে।
জানা যায়, এ উপজেলায় চলতি মৌসুমে ৩৬০ হেক্টর জমিতে খিরা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা। এর মধ্যে ২২৫ হেক্টর জমিতে ইতোমধ্যে আবাদ সম্পন্ন হয়েছে। অনেক মাঠে কৃষকেরা এখনো খিরা বীজ বপন করছেন। প্রতি বছর এ উপজেলার চাষীরা আগাম খিরা চাষাবাদ করেন। যা বিক্রি করে তারা ভাল টাকা আয় করে থাকেন।
উল্লাপাড়া উপজেলার কয়ড়া রতনদিয়া,চাকশা,হরিশপুর,চরপাড়া এলাকা ঘুরে দেখা যায়,চাষীরা খেতে খেতে খিরা জমিতে আগাছা পরিষ্কার,সার-বীজ,কিটনাশক দেয়ায় ব্যস্ত। এসব এলাকার অনেক জমিতে আগাম খিরা গাছে ঢেকে গেছে। ধরেছে ফুল,ফল। অনেক চাষী আগাম খিরা তুলে বিক্রি শুরু করেছেন। দামও পাচ্ছেন বেশ চড়া। অনেক জমিতে কেবল ফুল আসা শুরু করেছে। সপ্তাহ খানেকের মধ্যেই খিরা তুলে বিক্রি করা যাবে। আবহাওয়া অনুকূল থাকায় চাষীরা ভাল ফলন এবং দামের আশা করছেন।
এ উপজেলার চাষীদের খিরা ক্রয় বিক্রয় কে কেন্দ্র করে দুটি বড় আড়ত গড়ে উঠেছে। এগুলো হচ্ছে চরবদ্ধনগাছা এভং চাকশা। বিশাল আড়ত দুটিতে মৌসুমের শুরু থেকে শেষ পর্যন্ত জমজমাট খিরা বিক্রি হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকাররা এখান থেকে খিরা কিনে নিয়ে যান।
উপজেলার কয়ড়া ইউনিয়নের চরপাড়া গ্রামের কৃষক কাওসার আহমেদ জানান, তিনি প্রায় আড়াই বিঘা জমিতে খিরা চাষ করেছেন; যার দেড় বিঘায় দেশি এবং এক বিঘায় হাইব্রিড জাতের খিরা রয়েছে। তার জমিতে খিরার বেশ ভাল ফলন হয়েছে। ইতোমধ্যে তিনি খিরা তুলে ১২শ’ টাকা মণ দরে বিক্রি শুরু করেছেন।
বদ্ধনগাছা খিরা আড়তে গিেেয় দেখা যায়,বেশ কয়েকজন চাষী কৃষক খিরা নিয়ে এসেছেন। চাড় দামে খিরা বিক্রি চলছে। এ আড়তে ১২শ’ থেকে ১২’৫০ টাকা দরে আগাম খিরা বিক্রি হচ্ছে। আগাম হবার কারনে আড়তে বেশি খিরার আমদানি হযনি।
এখানকার খিরা ব্যবসায়ী আলিফ হোসেন ও আলেক মিয়া জানান, গত পাঁচ দিন ধরে কৃষকেরা খিরা বিক্রি করার জন্য আড়তে নিয়ে আসছেন। তারা খিরা কিনে দেশের বিভিন্ন প্রান্তে পাঠাচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন, কৃষকেরা বর্তমানে জমি তৈরি ও বীজ লাগানোর ব্যস্ত সময় পার করছেন। এলাকায় হাইব্রিড, আদুরী, ময়নামতি ও সুুফলসহ বিভিন্ন জাতের খিরা চাষ করা হচ্ছে। কৃষকেরা উৎপাদিত ফসলের ভালো দাম পাওয়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়