প্রিন্ট এর তারিখঃ Oct 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 30, 2026 ইং
৬০০ শিম গাছ কেটে দিল দুর্বৃত্তরা

কৃষি সময় ডেস্কঃ
দিনাজপুরের এক কৃষকের প্রায় ৬০০টি শিম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে|
গত বুধবার রাতে নবাবগঞ্জ উপজেলার মালদহ গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়,এ গ্রামের কৃষক হাফিজুল ইসলাম ২৫ শতক জমিতে শিম চাষাবাদ করেন। খেতে প্রায় ৬শতাধিক শিম গাছ ছিলো। প্রতিটি গাছে শিম ধরেছিলো। আর কদিন পরেই শিম বিক্রি করা যেত। কিন্তু দুর্বৃত্তরা রাতের আধাঁরে তার জমির সব গাছ কেটে দিয়েছে। এতে ওই কৃষক চরম ক্ষতির শিকার হয়েছেন।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়