প্রিন্ট এর তারিখঃ Oct 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 30, 2026 ইং
৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ

কৃষি সময় ডেস্কঃ
মাগুরায় অভিযান চালিয়ে পাঁচ লাখ টাকার শতাধিক চায়না দুয়ারি জাল ও দুটি বেহুন্দি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। পরে জব্দ করা এসব অবৈধ জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শালিখা উপজেলার ফটকি নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় নদী থেকে শতাধিক চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। এসব জালের আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা। এছাড়া দুটি বেহুন্দি জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য এক লাখ টাকা।অভিযান শেষে জব্দ করা জালগুলো আড়পাড়া আইডিয়াল হাইস্কুল মাঠে নিয়ে জনসমক্ষে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়