প্রিন্ট এর তারিখঃ Oct 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 30, 2026 ইং
২৮ দিনে দেশে ২৬৫ কোটি ৬০ লাখ ডলার প্রবাসী আয়

কৃষি সময় ডেস্কঃ
চলতি অক্টোবর মাসের প্রথম ২৮ দিনে দেশে ২৬৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৩৩ কোটি ৯০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ৫ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গতকাল ২৮ অক্টোবর একদিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (১ জুলাই থেকে ২৮ অক্টোবর পর্যন্ত) দেশে মোট প্রবাসী আয় এসেছে ১ হাজার ১২৪ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ৯৯২ কোটি ৫০ লাখ ডলার।
সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম চার মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩২ কোটি ২০ লাখ মার্কিন ডলার বা ১৩ দশমিক ৫ শতাংশ।
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়