প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 28, 2026 ইং
ধামরাইয়ে দুই ইটভাটাকে জরিমানা

কৃষি সময় ডেস্কঃ
ঢাকার ধামরাইয়ে পরিবেশ আইন অমান্য ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানকালে ইটভাটা দুটির কিলন (আগুন দেওয়ার স্থান) ধ্বংস করে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় দুই ইটভাটার মালিককে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার উপজেলার কুশুরা ইউনিয়নের মধুডাঙ্গা এলাকায় সাজেদা ব্রিকস ও মদিনা ব্রিকসে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফাহিম শাহরিয়ার।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়