প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 27, 2026 ইং
বেগুন ক্ষেতে বিষ প্রয়োগ

কৃষি সময় ডেস্কঃ ঘাস মারার বিষ প্রয়োগে তিন কৃষককের ৪২ শতক জমির বেগুন গাছ নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে চরম ক্ষতির মুখে পড়েছে কৃষকরা।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা গ্রামে এ ঘটনা ঘটেছে।
কৃষকদের দেওয়া তথ্য অনুযায়ী, মামুনুর রশিদের ১২ শতক, আমজাদ হোসেনের ২০ শতক এবং আবু হেনা ও জুলেখা দম্পতির ১০ শতক জমির বেগুনগাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। বেগুন চাষে বিনিয়োগ করা অর্থ ও শ্রমের ক্ষতি নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, কৃষকদের ফসলে বিষ প্রয়োগের খবর আমরা পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়