প্রিন্ট এর তারিখঃ Oct 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 26, 2026 ইং
আটক ১৩৮ জেলে,৭৩ জনের কারাদণ্ড

কৃষি সময় ডেস্কঃ
লক্ষীপুরে ইলিশ ধরার নিষেধাজ্ঞার গত ১৮ দিনে মেঘনায় ইলিশ শিকার করায় ১৩৮ জনকে আটক করা হয়েছে। ২০৮ টি বিশেষ অভিযান চালিয়ে ৭৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে। এ ঘটনায় ৯৪টি মামলা এবং ১ লাখ ৫৭ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
লক্ষীপুর জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার জন্য নদীতে মৎস্য বিভাগ, উপজেলা-জেলা প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হচ্ছে। যারা আইন অমান্য করে নদীতে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মৎস্য কর্মকর্তা জসিম উদ্দীন বলেন, অভিযানের সময় ৩ দশমিক ৯৫ মেট্রিক টন ইলিশ, প্রায় ৩৫ লাখ ২০ হাজার মিটার জাল, ১৮টি নৌকা ও একটি স্পিডবোট জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়া জাল আগুনে পুড়ে বিনষ্ট ও নৌকা জব্দ করে রাখা হয়।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়