প্রিন্ট এর তারিখঃ Oct 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 25, 2026 ইং
পাচার হচ্ছে টেকনাফের শামুক-ঝিনুক

কঙ্বাজার সংবাদদাতাঃ
নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রকাশ্য টন টন শামুক-ঝিনুক পাচার করা হচ্ছে। কঙ্বাজারের টেকনাফের মেরিন ড্রাইভ সংলগ্ন কচ্ছপিয়া এলাকা থেকে এসব ঝিনুক-শামুক পাচার করছে একটি চক্র। যা জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে উঠেছে।
জানা যায়,একদল প্রভাবশালী ব্যক্তির নিয়ন্ত্রণে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এসব পাচার কাজ চালিয়ে আসছে। প্রথমে সৈকতের বিভিন্ন পয়েন্টে স্তূপ করে রাখা হয় এসব শামুক-ঝিনুক, পরে পিকআপ ও ট্রাকে করে পাচার করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। প্রতিদিন সৈকত থেকে টন টন শামুক-ঝিনুক পাচার হচ্ছে। এতে মারাত্মক হুমকির মুখে পড়েছে সৈকতের জীববৈচিত্র্য, কচ্ছপের প্রজনন ক্ষেত্র এবং মেরিন ড্রাইভের প্রাকৃতিক সৌন্দর্য।
স্থানীয় পরিবেশকর্মী মো. ইদ্রিস আলী খান বলেন, মেরিন ড্রাইভসহ সমুদ্রসৈকত এলাকায় প্রতিদিন দেশি-বিদেশি পর্যটকেরা বেড়াতে আসেন। সৈকতে ঘুরতে এসে পর্যটকদের কাছে ঝিনুক-শামুক বিশেষভাবে আকর্ষণীয়। কিন্তু দীর্ঘদিন ধরে সৈকত এলাকা থেকে টনকে টন ঝিনুক-শামুক পাচার করা হচ্ছে। শামুক-ঝিনুক সৈকতের প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে এবং উপকূল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এভাবে নির্বিচারে শামুক-ঝিনুক পাচার অব্যাহত থাকলে অচিরেই সৈকত ভাঙন ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিতে পারে।
এ বিষয়ে কঙ্বাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, সৈকত থেকে ঝিনুক-শামুক পাচারের বিষয়টি তাদের নজরে আসেনি। তবে বিষয়টি খতিয়ে দেখতে সেখানে লোক পাঠানো হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়