প্রিন্ট এর তারিখঃ Oct 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 25, 2026 ইং
১৫০০ বস্তা সার জব্দ

কৃষি সময় ডেস্কঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ১ হাজার ৫০০ বস্তা সরকারি সার জব্দ করেছে কৃষি বিভাগ।
শনিবার রাতে উপজেলার হাউলি মোড় এলাকায় নাঈম অটোমোবাইল অ্যান্ড বীজ ভান্ডারের গোডাউনে এ অভিযান চালানো হয়। এ সময় ৩৭০ বস্তা টিএসপি, ১ হাজার ১২০ বস্তা ডিএপি ও ১০ বস্তা এমওপি সার জব্দ করা হয়। পরে গোডাউনটি সিলগালা করা হয়।
এ ঘটনায় ডিলারের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়