প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 23, 2026 ইং
সুন্দরবনে হরিণের মাংসসহ চামড়া জব্দ

কৃষি সময় ডেস্কঃ
সুন্দরবনের খুলনা জেলার কয়রা থানাধীন গোলখালীর সিংয়ের বাঁধ সংলগ্ন এলাকা থেকে প্রায় ১৪ কেজি হরিণের মাংসসহ চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা।
বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিে বৃহস্পতিবার সকাল ৮টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা গোলখালীর সিংয়ের বাঁধ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই এলাকা থেকে হরিণের মাংস, চারটি পা, একটি মাথা ও একটি চামড়া জব্দ করা হয়।
জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোবাদক ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়