প্রিন্ট এর তারিখঃ Oct 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 22, 2026 ইং
শতাধিক ফলের গাছ কাটার অভিযোগ

কৃষি সময় ডেস্কঃ
দিনাজপুরের নবাবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ১০১টি আম ও বরইগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
গত ২০ অক্টোবর সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়নের পদুমহার মৌজায় এ ঘটনা ঘটে।
এঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক তারা মিয়া পাঁচজনের বিরুদ্ধে ২২ অক্টোবর নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ।
ক্ষতিগ্রস্থ কৃষক তারা মিয়া জানান, গত ২০ অক্টোবর অভিযুক্ত ব্যক্তিরা ওই জমিতে প্রবেশ করে ৪৭টি আমগাছের চারা ও ৫৪টি ফলন্ত বরইগাছ কেটে ফেলেন। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান তিনি।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, মাহমুদপুর ইউনিয়নে আম ও বরইগাছ কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়