প্রিন্ট এর তারিখঃ Oct 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 22, 2026 ইং
বিপন্ন প্রজাতির গন্ধগোকুল উদ্ধার

কৃষি সময় ডেস্কঃ
ফরিদপুরের বিপন্ন প্রজাতির গন্ধগোকুল আটক হয়েছে। পরে তা বন বিভাগের কার্যালয়ে রাখা হয়। সুবিধামতো সময়ে প্রাণীটিকে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।
সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কোশাগোপালপুর গ্রামের আব্দুস শুকুর আলীর বাড়িতে বৃহস্পতিবার দুপুরে কলা রাখার ঘর থেকে এটি উদ্ধার করা হয়। কলা খেতে এসে জালে জড়িয়ে পড়লে প্রাণীটিকে আটক করা হয়।
প্রাণীটিকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কোশাগোপালপুর গ্রামের আব্দুস শুকুর আলীর বাড়ি থেকে গন্ধগোকুলটি উদ্ধার করে বন বিভাগের সদস্যরা।এর আগে বুধবার রাতে কলা রাখার ঘরে কলা খেতে এসে জালে জড়িয়ে পড়লে আটক করা হয় প্রাণীটিকে।
ফরিদপুর বন বিভাগ জানায় প্রাণীটি তাদের জিম্মায় আছে। শিঘ্রই এটি অবমুক্ত করা হবে।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়