প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 22, 2026 ইং
সার না পাওয়ায় কৃষকদের বিক্ষোভ

কৃষি সময় ডেস্কঃ
নির্ধারিত মূল্যে সার না পাওয়ায় বিক্ষোভ করেছেন কৃষকরা । বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে বেকারী মোড়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এসময় কৃষকরা সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ডিলাররা সার বিক্রির অভিযোগ করেন।
বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়া কৃষকরা জানান,সরকার প্রতি বস্তা সারের দাম ১ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করলেও ডিলাররা দাম রাখছেন ১ হাজার ৮০০ থেকে ১ হাজার ৮৫০ টাকা। সার বিক্রির সময় কৃষকদের বিক্রয় রশিদ দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না। বিক্রয় রশিদ দেওয়া হলেও সেখানে ১ হাজার ৩৫০ টাকাই লেখা হচ্ছে। এ বিষয়ে কেউ প্রতিবাদ করলে নানা অজুহাত দেখানো হয়। কৃষকরা প্রতিবাদ করলে সার সংকটের কথা বলে জানানো হয়, সার নেই। অথচ গুদামে পর্যাপ্ত পরিমাণে সার রয়েছে।
সারের অভাবে কৃষকদের আলু চাষে ব্যাঘাত ঘটছে। দ্রুত সময়ের মধ্যে বক্তাবলীর ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ডিসি অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন কৃষকরা।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়