প্রিন্ট এর তারিখঃ Oct 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 22, 2026 ইং
৫০ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

কৃষি সময় ডেস্কঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাধীন দৌলতদিয়া পয়েন্টে পদ্মা নদীতে নৌপুলিশ ও উপজেলা মৎস্য কার্যালয় মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন সুরক্ষায় যৌথ অভিযান চালিয়েছে । এ সময় নদী থেকে আনুমানিক ৫০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল এবং জব্দ করা ইলিশ মাছ উদ্ধার করা হয়।
বুধবার দিনভর পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এই সমন্বিত অভিযান পরিচালনা করেন।
অভিযান শেষে উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জালগুলো স্থানীয় নদীর তীরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া জব্দ করা ইলিশ মাছ স্থানীয় দুস্থ ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এবং ইলিশের উৎপাদন বাড়াতে নদীতে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নৌপুলিশ ও মৎস্য বিভাগ।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়