প্রিন্ট এর তারিখঃ Oct 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 22, 2026 ইং
বিষ প্রয়োগ ১৫ লাখ টাকার মাছ নিধন

কৃষি সময় ডেস্কঃ
খামারে বিষ প্রয়োগ করে ১৫ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে চাঁদপুরের কচুয়া উপজেলায়।
মঙ্গলবার পৌরসভার কড়ইয়া এলাকায় মাছের খামারে ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত খামারের মালিক আবুল খায়ের ওই গ্রামের হাজী দুলাল মিয়ার ছেলে। এ ঘটনায় আর্থিকভাবে বিপাকে পড়েছেন তিনি। ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণ পরিশোধ নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন ক্ষতিগ্রস্ত এই মাছচাষি।
খামারের মালিক আবুল খায়ের জানান, জমি ও পুকুর লিজ নিয়ে ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ করে প্রায় ১ হাজার ২০০ শতাংশ জায়গায় গত ছয় বছর ধরে মাছ চাষ করে আসছেন তিনি।
বুধবার সকালে খামারের পাড়ে গিয়ে দেখতে পান, পুকুরের পানিতে রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, সরপুঁটিসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে। কিছু মাছ পানির নিচেও তলিয়ে যাচ্ছিল। পরে স্থানীয় লোকজন তাঁকে পানি থেকে মাছ তুলতে সহযোগিতা করেন। পুকুরে মরা মাছের আধিক্যের কারণে বিভিন্ন প্রজাতির পাখিকেও মাছ শিকার করতে দেখা যায়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্থ খামারী কচুয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়