প্রিন্ট এর তারিখঃ Oct 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 19, 2026 ইং
সাঙ্গু নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকার

কৃষি সময় ডেস্কঃ
চট্টগ্রামের সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলায় রাতের আঁধারে সাঙ্গু নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগ উঠেছে। এতে নদীর মাছ ও জলজ উদ্ভিদ মরে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাতকানিয়ার পুরানগড়, বাজালিয়া ও চন্দনাইশের দোহাজারী, ও ধোপাছড়ি এলাকায় সাঙ্গু নদীতে শত শত মানুষকে জাল নিয়ে মাছ ধরতে দেখা গেছে।
স্থানীয়দের ধারণা, ধোপাছড়ি অংশে বিষ প্রয়োগের পর নদীর পানির স্রোতে তা চন্দনাইশের ধোপাছড়ি হয়ে সাতকানিয়ার বাজালিয়া এলাকায় পৌঁছেছে। এ ঘটনায় নদীর জলজ প্রাণ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে তারা আশঙ্কা করছেন।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়