প্রিন্ট এর তারিখঃ Oct 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 19, 2026 ইং
মাছ ধরার জালে আটকা অজগর

কৃষি সময় ডেস্কঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাছ ধরার জালে আটকা পড়েছে প্রায় ১৩ ফুট দৈর্ঘ্যরে একটি অজগর। পরে কয়েকজন জেলের সহায়তায় সাপটিকে জালসহ বাড়িতে নিয়ে আসেন জেলে আব্দুস সোবাহান। বিশাল আকৃতির অজগরটির দেখতে তার বাড়িতে ভিড় করেন স্থানীয়রা।
রোববার উপজেলার হক বাজার এলাকায় ধরলা নদীর কাছের একটি বিলে চায়না দুয়ারি রিং জাল সাপটি আটকা পড়ে। ধারণা করা হচ্ছে সাপটি ভারত থেকে নদীপথে এসেছে। সাপটি আটকা পড়ার স্থান থেকে উত্তর-পশ্চিমে ভারতীয় গিদালদহ সীমান্তের দূরত্ব প্রায় তিন থেকে চার কিলোমিটার|
উপজেলার শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল বলেন, অজগরটি উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত বা সংরক্ষণের ব্যবস্থা নিতে প্রশাসনকে জানানো হয়েছে।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়