প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 17, 2026 ইং
৯০ কেজির বাঘাইড় বিক্রি হলো ১ লাখ ৩৫ হাজার

কৃষি সময় ডেস্কঃ
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জালে ধরা পড়েছে ৯০ কেজি ওজনের বিশাল এক বাঘাইড়। এই মাছটি এক লাখ দশ হাজার টাকায় কিনে তা কেটে খুচরা বিক্রি করা হয়েছে এক লাখ ৩৫ হাজার টাকায়।
শুক্রবার উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের পুটিমারী এলাকায় জেলে নরেন্দ্র নাথের জালে মাছটি ধরা পড়ে। পরে থানাহাট বাজারের মাছ ব্যবসায়ী সাজু মিয়া মাছটি কিনে নেন।
এদিন সন্ধ্যায় চিলামারী উপজেলার পাম্পমোড় এলাকায় মাছটি কেটে প্রতি কেজি এক হাজার ৫০০ টাকা দরে বিক্রি করা হয়। বিশাল আকৃতির মাছটি দেখতে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে যায়।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়